আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার পর ইরান এই হুঁশিয়ারি দিয়েছে।
তেহরানে ইরানের খাতামুল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ‘তোমাদের জন্য নরকের দরজা খুলে যাবে’।
সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘মনে রেখো, শত্রুতা বাড়লে পুরো অঞ্চল তোমাদের জন্য নরকে পরিণত হবে।
ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে কল্পনা, তা এখন এমন এক জলাভূমিতে পরিণত হয়েছে, যা তোমাদেরই গ্রাস করবে।’ খাতামুল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার প্রধান অপারেশনাল কমান্ড হিসেবে কাজ করে।
Your Comment